Intelligent Transportation System

ভারতবর্ষে যান চলাচল ব্যবস্থা ক্রমশ অচল হয়ে পড়েছে। ছোট বড় শহরের
চিত্র দেখে বোঝা যায়, যে গাড়ীর সংখ্যা ক্রমশ যে তুলনায় বেড়ে চলেছে,যে
তুলনায় রাস্তাঘাট জনসংখ্যার সঠিক ম্যানেজমেন্টের অভাবের নিত্য নৈতিক
মান চলাচল ব্যবস্থার ব্যস্ত শহরগুলোতে যান ব্যবস্থা প্রায় নিশ্চয় হয়ে পড়েছে।
দেখা দিচ্ছে নানা ধরনের দুর্ভোগ, যাত্রীদের সমস্যা বিশেষ করে টাইম
ম্যানেজমেন্ট সংক্রান্ত ব্যাপার স্যাপার। এমন অবস্থায় ভারতবর্ষের তথ্যপ্রযুক্তি
বিদরা এবং শিল্পপতিরা এক নতুন উদ্যোগ নিয়েছে, Intelligent Transportation
System এটা একটি সম্পূর্ণ ব্যবস্থা যার মধ্যে থাকছে তথ্যপ্রযুক্তি ওয়ারলেস সহযোগে
যোগাযোগ ব্যবস্থা, GIS Satellite Navigation এবং যান নিয়ন্ত্রণ ব্যবস্থার
প্রয়োজনীয় সরঞ্জাম।

এই প্রকল্পে যাতায়াত ব্যবস্থার সহজ কৌশল রুপায়নে
জাতীয় স্তরে সরকারী সহায়তা নিয়ে একটা পলিসি তৈরী হয়েছে। তাতে
থাকছে Highway-তে যখন Toll Tax দিতে হয় সেখানে উন্নততর প্রযুক্তি
কৌশল, হঠাৎ যান চলাচলের বিঘ্ন ঘটলে তার ব্যবস্থা নেওয়া। রাস্তার প্যাসেঞ্জারদের
বিভিন্ন তথ্য প্রকার এবং নির্দেশিকা দেওয়া। নিমেষের মধ্যে কোন গাড়ীর নাম্বার
অনুযায়ী তার অবস্থান এবং গতি পরিমাপ করা, পরিবেশ সংক্রান্ত বিষয়গুলি এগিয়ে
দেখা এবং পার্কিং ম্যানেজমেন্ট সংক্রান্ত ব্যাপারগুলো সড়গড় করা, যাবতীয় প্রযুক্তিগত
দিক এক Commercial যানবাহনের তত্ত্বাবধান এই System-এর মধ্যে আনা হয়েছে, ২০১০ সালে দিল্লিতে Commonwealth Games-এর ক্ষেত্রে এই System চালু হতে চলেছে। দিল্লিতে এই পদ্ধতি সুপরিকল্পিতভাবে রূপায়নের জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে।

তথ্যসূত্র- কম্পিউটার জগৎ, আগস্ট ২০০৮

2 Responses to “Intelligent Transportation System”

  1. amitsantra Says:

    তন্ময় বিষয়টি জ়েনে ভাল লাগলো

  2. monermanush Says:

    Nice Information


Leave a Reply