ইমেইল, চাট, সার্চইঞ্জিন হিসাবে গুগলের জনপ্রিয়তা এতই যে গুগলের পরিচয় নতুন করে দেওয়ার কোন প্রয়োজন নেই। আমরা প্রায় সকলেই জানি যে, গুগল এবার ওয়েব ব্রাউজারের প্রতিযোগিতাকে বাড়িয়ে দিতে নিয়ে এল ‘ক্রোম’ ব্রাউজার। আসুন এই Google Chrome ব্রাউজারের সমন্ধে আমরা আর একটু বিস্তারিত জেনে নিই :-
এটি একটি ওপেন সোর্স ব্রাউজার। ২ বছরের প্রচেষ্টায় প্রায় ২০ জন ডেভেলপার মিলে এই সহজ সাধারণ ব্রাউজারটি তৈরী করেছে। যদিও এটি আপাতত শুধুমাত্র উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য রিলিজড হয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি এর ম্যাক ও লিনাক্স-এর ভার্সনও আসবে বলে গুগলের দাবী।
এতে আছে ‘ওমনি বক্স’ যার ‘অটো সাজেস্ট’ ফিচারটি অন রাখলে আপনি যা টাইপ করবেন, এমনকি এন্টার না মারলেও, রেকর্ড হয়ে থাকবে। গুগলের বক্তব্য এর সাহায্য তারা তাদের সার্চিং এর কাজ আরো উন্নত করতে চায়। আইপি অ্যাড্রেস সহ এই তথ্যের ২ শতাংশ গুগলের কাছে রক্ষিত হবে।

এছাড়াও ক্রোমের দাবি, এতে জাভাস্ক্রিপ্ট চলবে আরোও দ্রুত, মাইক্রোসফটের সিলভার
লাইটের থেকেও।
Google Chrome ব্রাউজারে থিম অ্যাড করারও সুব্যবস্থা রয়েছে। থিম অনুসন্ধান এবং ডাউনলোডের জন্য এইখানে ক্লিক করুন।
ডাউনলোডের পর জিপ ফাইলকে Extract করুন :
Windows XP ব্যবহারকারীরা :
C:\Documents and Settings\User\Local Settings\Application Data\Google\Chrome\Application.2.149.27\Themes\ এর মধ্যে।
এবং
Windows Vista ব্যবহারকারীরা :
C:\Users\UserName\AppData\Local\Google\Chrome\Application.2.149.27\Themes\ এর মধ্যে। ব্যস হয়ে গেল।
গুগল ক্রোমের এই বেটা ভার্সন ইন্টারনেটে সর্বসাধারনের জন্য পাওয়া যাচ্ছে একদম বিনামূল্যে।
ডাউনলোড করার জন্য এইখানে অথবা, এইখানে ক্লিক করুন
আরো বিস্তারিত জানার জন্য এইখানে অথবা, এইখানে ক্লিক করুন
অনেকদিন আগে থেকেই একটি ব্লগ তৈরী করার ইচ্ছা ছিল। আজ তা প্রকাশ করতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। আজকের দিন আমার কাছে খুবই আনন্দের, কারণ আজই আমার অনেকদিনের ইচ্ছাপূরণ হল এই ব্লগটি তৈরীর মাধ্যমে।
যাইহোক নিয়মিত লেখার ইচ্ছা রইল।আশা করছি আপনারা নিয়মিত আমার এই ব্লগে আসবেন এবং মন্তব্য করবেন, যা আমার নিয়মিত লেখার ইচ্ছাকে অনুপ্রানিত করবে।











