আমরা যখন অফিসে বা বাসায় কম্পিউটার ব্যবহার করি, তখন কম্পিউটারের কতটুকু অংশ বা শক্তি ব্যবহার করি? প্রথমে আসুন মিলিয়ে দেখি আমরা অফিসে বা বাসায় কম্পিউটারে আসলে কি কাজ করি। অফিসে এম.এস.ওয়ার্ড, এম.এস.এক্সেল, কোনো একাউন্টিং অথবা কোনো কাস্টমমেড সফটওয়্যার নিয়ে কাজ করি, অন্যদিকে বাসায় কম্পিউটার মূলত বিনোদন মাধ্যম, গান শোনা, গেমস খেলা, মুভি দেখা, চ্যাট করা, ওয়েব ব্রাউজিং ইত্যাদি। এই হিসাব অনু্যায়ী আমরা ১০% কম্পিউটারে ক্ষমতা ব্যবহার করি, বাকি ৯০% কম্পিউটার ক্ষমতা আমরা ব্যবহার করি না। বলা যায় এমনি ফেলে রাখি।
শেয়ার করে কম্পিউটার ব্যবহার করা
আমরা কম্পিউটার ব্যবহার করার সময় এর যে ৯০% ক্ষমতার ব্যবহার না করেই ফেলে ফেলে রাখছি তাতে কিন্তু অনেক খরচ বেড়ে যাচ্ছে। যদি এভাবে একই কম্পিউটার একই সময়ে আলাদা আলাদা মনিটরে সংযুক্ত করে সাত থেকে দশজন ব্যবহার করে তাহলে কম্পিউটারের খরচ থেকে শুরু করে প্রতিদিনের বিদ্যুৎ খরচ, আনুষাঙ্গিক অন্যান্য যন্ত্রপাতি ও মেন্টেনেন্স সবই কমান সম্ভব।
ডেক্সটপ ভার্চুয়ালাইজেশন
একটি কম্পিউটার সিপিইউ দশজন আলাদা ব্যবহারকারী দশটি মনিটরের মাধ্যমে একসাথে ব্যবহার করছে তাই হল ডেক্সটপ ভার্চুয়ালাইজেশন পদ্ধতি। অর্থাৎ ডেক্সটপ ভার্চুয়ালাইজেশন পদ্ধতির মাধ্যমে একটি কম্পিউটারের ক্ষমতা দশজন ব্যবহারকারী আলাদা আলাদাভাবে নিজেদের মত করে ব্যবহার করবে আর মনে হবে তারা নিজেদের পার্সোনাল কম্পিউটার ব্যবহার করছে।
১) প্রয়োজনে সহজেই চাহিদা মেটায় এন কম্পিউটিং। ডিভাইসগুলো প্লাগ এন্ড প্লে পদ্ধতিতে কাজ করে। ইনস্টলেশন নিয়েও বিশেষ কোন ঝামেলা নেই, কারণ এন কম্পিউটিং ডিভাইস মাইক্রোসফট উইন্ডোজ ও লিনাক্স অপারেটিং সিস্টেমই সাপোর্ট করে।
২) ব্যবহার করা সহজ। এন কম্পিউটিং ডিভাইস ও সফটওয়্যার ব্যবহার করতে বিশেষ কোন টেকনিক্যাল জ্ঞানের প্রয়োজন নেই। যে কোন সাধারণ পিসি ব্যবহারকারী সহজেই এন কম্পিউটিং মেইনটেইন করতে পারেন। শক্তির সঠিক ব্যবহার যেমন- কম্পিউটার ব্যবহারের জন্য যে শক্তির প্রয়োজন তার অনেকটা সাশ্রয় করা যায়।
৩) এন কম্পিউটিং-এর খরচ সবার পক্ষে বহন করা সম্ভব। এন কম্পিউটিং ডিভাইস অতিরিক্ত কম্পিউটারের খরচ কমিয়ে আনতে পারে। যে কোন অফিস বা বাসায় দশ থেকে তিরিশজন ব্যবহারকারী একটি কম্পিউটার শেয়ার করে ব্যবহার করতে পারে।
এন কম্পিউটিং ডিভাইস- এন কম্পিউটিং ডিভাইস বর্তমানে দু’ধরনের। একটি এক্স সিরিজ, অপরটি এল সিরিজ। আর ডিভাইসগুলি ব্যবহারের সময় একটি সফটওয়্যার ব্যবহার করতে হয় পিসিতে যা কোন ডিভাইস কেনার কেনার সময় বিনামূল্যে সরবরাহ করা হয়।
তথ্যসূত্র : কম্পিউটার জগৎ
অনেকদিন আগে থেকেই একটি ব্লগ তৈরী করার ইচ্ছা ছিল। আজ তা প্রকাশ করতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। আজকের দিন আমার কাছে খুবই আনন্দের, কারণ আজই আমার অনেকদিনের ইচ্ছাপূরণ হল এই ব্লগটি তৈরীর মাধ্যমে।
যাইহোক নিয়মিত লেখার ইচ্ছা রইল।আশা করছি আপনারা নিয়মিত আমার এই ব্লগে আসবেন এবং মন্তব্য করবেন, যা আমার নিয়মিত লেখার ইচ্ছাকে অনুপ্রানিত করবে।










