Before following the above procedure

আমরা প্রায় সকলেই জানি যে, উইন্ডোজে সিডি অথবা ডিভিডি ড্রাইভের কনটেক্সট মেনুতে এজেক্ট অপশনটি অটোম্যাটিক থাকে কিন্তু ওখানে ইনসার্ট অপশনটি নেই। এখানে এজেক্ট অপশনটি দেওয়া আছে কিন্তু ইনসার্ট অপশনটি না দেওয়ার কারনটি বুঝলাম না। যাইহোক ওইসব চিন্তা না করে আসুন দেখে নিই কিভাবে কোন থার্ডপার্টি সফটওয়্যারের সাহায্য ছাড়াই সিডি অথবা ডিভিডি ড্রাইভের কনটেক্সট মেনুতে ইনসার্ট অপশন যোগ করা যায়।
১) সিডি অথবা ডিভিডি ড্রাইভের কনটেক্সট মেনুতে ইনসার্ট অপশন যোগ করতে হলে একটি .dll ফাইলের প্রয়োজন হবে।
প্রথমে .dll ফাইলের জন্য আপনি এখান থেকে cdeject.zip ডাউনলোড করে extract করুন।
এবং তারপর cdeject.dll ফাইলটি Copy করে Start Menu > Run এ ক্লিক করে ওখানে %windir%\system32 লিখে এন্টার দিন। দেখবেন System32 ফোল্ডার ওপেন হবে। এবার এর মধ্যে Copy করা cdeject.dll ফাইলটি Paste করে দিন।
২) নিচের কোডগুলো নোটপ্যাডে কপি করে যেকোন নামে সেভ করুন, কিন্তু extension অবশ্যই .reg দেবেন। উদাহরন- cdinsert.reg
Windows Registry Editor Version 5.00
[HKEY_CLASSES_ROOT\CLSID\{02A07E80-EFA2-11D4-8306-A7EBD4C50C7C}]
@="CDEject Context Menu Shell Extension"
[HKEY_CLASSES_ROOT\CLSID\{02A07E80-EFA2-11D4-8306-A7EBD4C50C7C}\InprocServer32]
@="C:\\WINDOWS\\system32\\cdeject.dll"
"ThreadingModel"="Apartment"
[HKEY_CLASSES_ROOT\Drive\shellex\ContextMenuHandlers\{02a07e80-efa2-11d4-8306-a7ebd4c50c7c}]
@="{02a07e80-efa2-11d4-8306-a7ebd4c50c7c}"
৩) এবার সেভ করা রেজিস্ট্রী ফাইলটি ডাবল ক্লিক করে রান করুন। আপনার কাছে গ্রান্ট করার জন্য পারমিশন চাইবে ওটাকে Yes করুন।
৪) ব্যস, হয়ে গেল। লক্ষ্য করুন, এবার থেকে উইন্ডোজে সিডি অথবা ডিভিডি ড্রাইভের কনটেক্সট মেনুতে ইনসার্ট অপশনটি থাকবে।
After following the above procedure
অনেকদিন আগে থেকেই একটি ব্লগ তৈরী করার ইচ্ছা ছিল। আজ তা প্রকাশ করতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। আজকের দিন আমার কাছে খুবই আনন্দের, কারণ আজই আমার অনেকদিনের ইচ্ছাপূরণ হল এই ব্লগটি তৈরীর মাধ্যমে।
যাইহোক নিয়মিত লেখার ইচ্ছা রইল।আশা করছি আপনারা নিয়মিত আমার এই ব্লগে আসবেন এবং মন্তব্য করবেন, যা আমার নিয়মিত লেখার ইচ্ছাকে অনুপ্রানিত করবে।












অক্টোবর 17, 2008 at 2:03 pm
i have got ur comments,thanks to visit my blog
অক্টোবর 20, 2008 at 11:00 am
hey tanmoy,
this is amit,thanks to visit my blog.i also like to style of ur blog.u plz come in yahoo messenger.every day u can find me there with this name amit_sntr
jamiya adda mara jabe…….naki?
মে 24, 2009 at 6:15 pm
Hi,
annar side ta khobe balo laglo.ami akta somosai prorisai.
bai apni CDEJECT.ZIP namay jay file tare kata bolasen.ta download kortay pari nai.apni jai address diasen tatay ami file khojay paina.please CDJECT.ZIP file mail ar maddomay patai lay kosi hobo.