হ্যাঁ, শুধুমাত্র আপনি ইচ্ছা করলেই এবার থেকে আপনার পছন্দের মুভি দেখতে পারবেন মাইক্রোসফট পেইন্টেই। নিশ্চয়ই অবাক হচ্ছেন যে এটা আবার কি করে সম্ভব, না একদম অবাক হবেন না আপনি চাইলে এটা সত্যিই সম্ভব।
তাহলে আসুন আর দেরি না করে দেখি এটা কি করে সম্ভব :-
১) প্রথমে আপনি আপনার পচ্ছন্দের মুভি প্লেয়ার খুলুন এবং একটি মুভি চালান।
২) আপনার কিবোর্ড থেকে “PrintScreen SysRq” কী চাপুন।
৩) মাইক্রোসফট পেইন্ট খোলার জন্য কিবোর্ড থেকে Win+R চেপে ডায়ালগ বক্সে mspaint লিখে এন্টার দিন।
৪) তারপর “CTRL+V” প্রেস করুন।
৫) ব্যস, এবার লক্ষ্য করুন আপনার মাইক্রোসফট পেইন্টে মুভি চলছে।
তাহলে আর কি এবার থেকে ব্যবহার করুন মাইক্রোসফট পেইন্টকে মুভি প্লেয়ার হিসাবে।
নোট : ব্যাকগ্রাউন্ডে প্লেয়ারে মুভি চালু রাখতে হবে পজ বা স্টপ করলে কিন্তু হবে না।
অনেকদিন আগে থেকেই একটি ব্লগ তৈরী করার ইচ্ছা ছিল। আজ তা প্রকাশ করতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। আজকের দিন আমার কাছে খুবই আনন্দের, কারণ আজই আমার অনেকদিনের ইচ্ছাপূরণ হল এই ব্লগটি তৈরীর মাধ্যমে।
যাইহোক নিয়মিত লেখার ইচ্ছা রইল।আশা করছি আপনারা নিয়মিত আমার এই ব্লগে আসবেন এবং মন্তব্য করবেন, যা আমার নিয়মিত লেখার ইচ্ছাকে অনুপ্রানিত করবে।












মার্চ 22, 2009 at 12:19 pm
এতে কোন লাভ নেই লক্ষ্য করে দেখবেন কোন রকম ভাবে এটিকে পস বা স্টপ করলে আর কাজ করে না,তবে আর মুভি প্লেয়ার হিসাবে ব্যাবহার করে লাভ কী?
মার্চ 22, 2009 at 2:26 pm
আপনি ঠিকই বলেছেন মুভি প্লেয়ার হিসাবে ব্যাবহার করে কোন লাভ নেই।সেটা তো জানি কারন ওখানে তো পজ বা স্টপ নেক্সট বা প্রিভিয়াস বা অন্যকোন বাটন নেই। নিচে নোটেতো লিখে দিয়েছি ব্যাকগ্রাউন্ডে প্লেয়ারে মুভি চালু রাখতে হবে পজ বা স্টপ করলে কিন্তু হবে না।
এটাটো শুধুমাত্র একটা মজার টিপস।
আপনাকে অনেক ধন্যবাদ নিজস্ব মতামত শেয়ার করার জন্য।
জুন 16, 2009 at 5:34 pm
অসাধারণ! সত্যি অসাধারণ!! এরকম একটি মজার টিপস জানানোর জন্য ধন্যবাদ।