ধরুন, আপনি এমন কোন একটা কাজ করছেন যেটা দীর্ঘ সময় আপনার ডেস্কটপ বা টাস্কবারের জায়গা দখল করে থাকবে, তখন যদি আপনি ওটাকে হিডেন করে রাখতে পারেন কিংবা ধরুন, আপনি অফিসে আছেন আর আপনাকে কিছু কাজ করতে হবে কিন্তু তার বদলে আপনি ইন্টারনেট ব্রাউজিং করছেন, ঠিক এমন সময় আপনি দেখলেন বস আসছে যদি তখনই সক্রিয় উইন্ডোকে লুকিয়ে ফেলতে পারেন।
হ্যাঁ আজ আমি আপনাদের সাথে এমন একটি ফ্রীওয়্যার সফটওয়্যার শেয়ার করব, যার মাধ্যমে আপনি নিমেষের মধ্যেই ডেস্কটপ বা টাস্কবার থেকে লুকিয়ে ফেলতে পারবেন যেকোন সক্রিয় উইন্ডো। সফটওয়্যারটি হল Clicky Gone (807.94 Kb)। যদিও এধরনের আরোও অনেক সফটওয়্যার আছে কিন্তু সেগুলো ফ্রী না।
নিচে Clicky Gone v1.4.2.2 যেসব ফিচারগুলো বর্তমান :-
1. Click and Hide by holding down keyboard modifiers
2. Run hidden windows application’s in the background, i.e Low priority
3. Toggle all windows to hide and show
4. Boss Key support, hide the active window and mute the sound
5. A fancey menu that shows you all your hidden windows
6. Prevent click hiding on full screen applications, i.e. Games
7. Hide menu on applications caption and taskbar icon
8. Process priority menu on applications caption and taskbar icon
9. Hide windows in system tray or completely from view
10. Prevent stuborn windows from showing up after they are hidden, i.e. a long task
completes and the application shows another window from the one you have hidden
যাইহোক আসুন আমরা দেখে নিই এর ডিফল্ট ব্যবহার :-
দ্রুত সবগুলো উইন্ডো একসাথে লুকিয়ে ফেলার জন্য : Press Control + Alt + F12
শুধুমাত্র নির্বাচিত উইন্ডো লুকিয়ে ফেলার জন্য : Press Control + Alt + Left Click Window
Clicky Gone মেনু খোলার জন্য : Press Control + Alt + Space Bar
বস কী : Press Control + Alt + Enter
এছাড়া আপনি নিজের মতোন করেও সেটিংস করে নিতে পারেন। এজন্য আপনাকে System Tray থেকে Clicky Gone এর উপর রাইট ক্লিক করে Config এ ক্লিক করতে হবে। তারপর
ওখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় সেটিংস করে নিতে পারবেন।
এই Clicky Gone v1.4.2.2 (807.94 Kb) সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোডের জন্য এইখানে ক্লিক করুন।
আর Clicky Gone সফটওয়্যারটি সমন্ধে আরো বিস্তারিত জানতে হলে আপনাকে এইখানে ক্লিক করতে হবে।
অনেকদিন আগে থেকেই একটি ব্লগ তৈরী করার ইচ্ছা ছিল। আজ তা প্রকাশ করতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। আজকের দিন আমার কাছে খুবই আনন্দের, কারণ আজই আমার অনেকদিনের ইচ্ছাপূরণ হল এই ব্লগটি তৈরীর মাধ্যমে।
যাইহোক নিয়মিত লেখার ইচ্ছা রইল।আশা করছি আপনারা নিয়মিত আমার এই ব্লগে আসবেন এবং মন্তব্য করবেন, যা আমার নিয়মিত লেখার ইচ্ছাকে অনুপ্রানিত করবে।














সেপ্টেম্বর 18, 2009 at 11:07 am
আপনি কফি হাউসের আড্ডায় আসুন না … coffeehouseradda.com